দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন।
পুলিশি হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন নিহত হাবিবুর রহমানের বাবা নমির উদ্দিন (৭০), বোন ডালিমা ও হালিমা, ভাগনে সবুজ রানা (২৫) এবং ভগ্নিপতি শহিদুল।
ওসি মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। একাধিক সংস্থা তদন্ত করছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি জমিজমা বিরোধের জেরেই ঘটেছে। তবে তদন্ত চলমান, নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না।’
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বুধবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনাটি ঘটে সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। নিহতরা হলেন হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) ও তিন বছরের মেয়ে সাদিয়া আক্তার।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে ঘরের ভেতরেই তাদের ওপর হামলা চালানো হয়। ফজরের নামাজের পর প্রতিবেশীরা দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করলে চারজনের মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এমএস/